ইয়ামাহা কারখানার কর্মীদের সম্মাননা
গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক সম্মাননা অনুষ্ঠান। কারখানাটির কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি দিতে গত রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও এতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা জাপানের কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে এসিআই মোটরস। শুরু থেকেই কারখানাটি দক্ষ জনবল দিয়ে তৈরি করে অত্যাধুনিক প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে সরবরাহ করে আসছে। এ সি আই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কলাবোরেটেড পার্টনার। এ সি আই কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এ সি আই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ১১৬টিরও বেশি থ্রি-এস (3S) ডিলার পয়েন্ট রয়েছে।
বর্তমানে ১৫০ সি সি ক্যাটাগরিতে বিক্রির শীর্ষে রয়েছে ইয়ামাহা। ২০১৯ সালে গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা জাপানের কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে এ সি আই মোটরস। শুরু থেকেই কারখানাটি দক্ষ জনবল দিয়ে তৈরি করা অত্যাধুনিক প্রযুক্তির মোটরসাইকেল দেশের বাজারে সরবরাহ করে আসছে।





